গাইবান্ধায় বাসচাপায় মা-মেয়ে নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলায় বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার বিকালে ঢাকাগামী একটি বাসের চাপায় নিহত হন উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী সেতেরা বেগম (৩৭) ও তার মেয়ে পিংকি (১০)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী এসি কোচ ওই স্থানে স্থানে রিক্সা-ভ্যানকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই পিংকি নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সেতেরা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধায় তার মৃত্যু হয়।
ওসি আরে জানান, বাসটিকে পুলিশ আটক করেছে।তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
