প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় শিবিরকর্মী আটক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
মুক্তাগাছা থানার ওসি ওমর ফারুক জানান, শনিবার রাত ৮টার দিকে মুক্তাগাছার কাঠ বউলা বাজারের এক কম্পিউটার দোকান থেকে মুক্তাগাছা থানা পুলিশ শিবিরকর্মী হারুন অর রশিদকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাজারের পাশেই তার বাড়ি বলে পুলিশ জানায়।
