চট্টগ্রামে সোমবারের হরতাল হচ্ছে না
সমমনা ইসলামী দলগুলোর চট্টগ্রামে ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার হয়েছে।
হরতাল ডাকার ২৪ ঘন্টার মাথায় শনিবার সন্ধ্যায় তারা হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয়।
হরতাল ডাকা ইসলামী দলগুলোর অন্যতম নেজামে ইসলামী পার্টির সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার হাটহাজারী কলেজ মাঠে হেফাজতে ইসলামীর ডাকা মহাসমাবেশ এর কারণে হরতাল প্রত্যাহার করা হল।
আমার দেশ চট্টগ্রাম ব্যুরো কার্যালয় ভাংচুর, দিগন্ত টিভি-সংগ্রাম পত্রিকার চট্টগ্রাম অফিসে হামলার প্রতিবাদে সমমনা ইসলামী দলগুলো শুধুমাত্র চট্টগ্রামে হরতালের ডাক দেয়।
তবে হেফাজত ইসলামী বাংলাদেশ এর এ হরতালে কোন সমর্থন ছিল না বলে ও জানানো হয়।
