২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেটিং করলে ধোলাই দেয়ার আহবান নৌ-মন্ত্রীর

হরতালের সমর্থনে রাস্তায় বের হলেই জামায়তের নেতাকর্মীদের ধোলাই দিয়ে পুলিশে দেয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 12:13 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শনিবার জাতীয় শ্রমিকলীগ মাদারীপুরের রাজৈর পৌর কমিটির পরিচিতি সভায় এ আহ্বান জানান তিনি।

জামায়াত-শিবিরের ডাকা রোববারের হরতালকে প্রতিহত করার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, “আমরা গাড়ি চালাব, দোকানপাট খোলা রাখব। স্কুল কলেজ অফিস খোলা থাকবে। জামায়াত যেখানে হরতালে অপকর্ম করবে ঐক্যবদ্ধ হয়ে ওদের আমরা পুলিশে দেব।”

Image
গাড়িচালকদের শিক্ষিত হওয়ার প্রয়োজন পড়ে না: শাজাহান খান

গাড়িচালকদের শিক্ষিত হওয়ার প্রয়োজন পড়ে না: শাজাহান খান

নৌ মন্ত্রী আরো বলেন, “বিভিন্ন জায়গায় জামায়াতকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে জনতা। আমরাও তেমনি জামায়াত রাস্তায় নামলে ধরে পুলিশে সোপর্দ করব।”

সভা শেষে মন্ত্রীর নেতৃত্বে রাজৈর বাসষ্ট্যান্ড থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল হয়।