২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তরুণী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

সাভারে এক তরুণীকে ধর্ষণের পর হত্যায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বৃহস্পতিবার ভোরে সাভারের ধরেন্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সুলতান মাহমুদ, দেলোয়ার হোসেন, সাহজাহান মিয়া ও আনিসুর রহমান।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বুধবার সকালে ধরেন্ডা মধ্যপাড়া এলাকার একটি আমবাগানের ভেতরে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওয়াহিদা বেগমের (২২) লাশ উদ্ধার করে পুলিশ।

রাতেই নিহতের বাবা লুদ্দু চান বাদি হয়ে সাভার মডেল থানায় নওয়াব আলী, সুশান্ত ও অজ্ঞাতনামা কয়েকজনকে  আসামি করে একটি হত্যা মামলা করেন।