২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগ থেকে শিবির সন্দেহে আটক ৪

গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ থেকে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বৃহস্পতিবার শাহবাগের প্রজন্ম চত্বরে মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

ওই সমাবেশে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিও তুলে ধরা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমাবেশ থেকে শিবিরকর্মী সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

তাদের নাম জানতে চাইলে তিনি এখনি তা জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “নিশ্চিত না হওয়া পর্যন্ত নাম প্রকাশ করা যাবে না।”