চট্টগ্রামের ১৭৬ শিক্ষার্থী পেল ভারতীয় বৃত্তি
চট্টগ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের ১৭৬ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে ভারত সরকার।
বুধবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে ভারতীয় হাই কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান।
এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, ভারতীয় হাই কমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা স্কোয়াড্রন লিডার এ এইচ সিধু ও চট্টগ্রামের একাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ১০৫ জন উচ্চ মাধ্যমিক ও ৭১ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। প্রত্যেক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে বার্ষিক ১০ হাজার টাকা ও স্নাতক শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়।
ভারতীয় হাই কমিশন থেকে জানানো হয়, গত ২০০৬-০৭ সাল থেকে ভারত সরকার এ শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এ বছর সারাদেশ থেকে মোট এক হাজার ২৬২ জন এই বৃত্তির জন্য মেনোনীত হয়।
