২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে প্রায় ছয় হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বুধবার টেকনাফ সড়কে বিজিবির একটি চেকপোস্টে একটি ট্রাকে এ তল্লাশি চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের লক্ষ্মীপুর এলাকার প্রয়াত আব্দুল আজিজের ছেলে শফিকুল আলম(৩৭), চাঁদপুরের খোজুরিয়া এলাকার দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ হোসেন(২০) এবং চট্টগ্রামের ফটিকছড়ির সাধন মল্লিকের ছেলে জুয়েল মল্লিক (২৬)।

টেকনাফে বিজিবি’র ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি থেকে পাঁচ হাজার ৯৩৭টি ইয়াবা এবং কয়েক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে, বলেন তিনি।