২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

মাদক ব্যবসায়ে জড়িত থাকার দায়ে সিরাজগঞ্জে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 12:24 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

এছাড় পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।  

বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে কুলসুম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত আনোয়ার হোসেন নওগাঁর ধামইরহাট উপজেলার রসপুর গ্রামের প্রয়াত রিয়াজ উদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল হক মামলার বরাত দিয়ে বলেন, ১৯৯৭ সালের ২৩ জুন রাতে নওগাঁ থেকে ঢাকাগামী রকি পরিবহনের বাসে তল্লাশি করে ফেন্সিডিলসহ আনোয়ারকে হাতেনাতে আটক করে পুলিশ।

ওই ঘটনায় করা মামলা চলাকালে আনোয়ার জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।