২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ট্রাক্টর চাপায় ২ শিশু নিহত

শেরপুর সদরে মঙ্গলবার ট্রাক্টর চাপায় এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শেরপুর,প্রতিনিধি, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 02:23 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

এরা হল জামালপুরের চরগোবিন্দবাড়ি গ্রামের কবির আলীর ছেলে আসাদ আলী (১৫) ও নেকবর আলীর ছেলে শ্রাবণ (১০)।

চরখারচর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

শেরপুর সদর থানার এসআই কায়ছার আলী বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে জমি চাষ করার একটি ট্রাক্টরযোগে ওই দুই শিশু শেরপুরের চরখার চর থেকে জামালপুরের চরগোবিন্দবাড়ি গ্রামের বাড়ি যাচ্ছিল। 

পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে তারা ট্রাক্টরের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য লাশ বুধবার শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। সদর থানায় মামলা দায়ের করা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা।