সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
মঙ্গলবার উল্লাপাড়ার চড়িয়াশিকা এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দূর্ঘটনায় আহত হন এক জন। এরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
নিহতদের একজন হলেন পাবনার সুজানগর উপজেলার ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজের অফিস সহকারী জিন্নাহ। অন্যজন হলেন একই কলেজের পিয়ন তার নাম জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট জুলহাস উদ্দিন বলেন, পাবনার দুলাই বেসরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ পাঁচ জন সকালে মাইক্রোবাসে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যেশে রওনা হন। পথে মাটিভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। এসময় জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ ৩ জন আহত হন।
হাসপাতালে নেয়ার পথে জিন্নাহ’র মৃত্যু হয়। আহত পিয়নকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হলে তিনিও মারা যান।
