২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমী পুরস্কার পাচ্ছেন আটজন

কবি সানাউল হক খানসহ আটজন এবার বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 01:20 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

সোমবার বিকালে একুশের গ্রন্থমেলায় একাডেমীর মহাপরিচালক মনোনীতদের নাম ঘোষণা করেন।

কবিতায় সানাউল হক খানের সঙ্গে পুরস্কার পাচ্ছেন আবিদ আনোয়ার। কথাসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন হরিশংকর জলদাস।

প্রবন্ধে সনৎকুমার সাহা, গবেষণায় খোন্দকার সিরাজুল হক, অনুবাদ সাহিত্যে ফখরুল আলম এই পুরস্কার পেতে যাচ্ছেন।

শিশু সাহিত্যে মাহবুব তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ে মাহবুব আলম এবং বিজ্ঞান/প্রযুক্তি/পরিবেশ সাহিত্যে তপন চক্রবর্তীকে পুরস্কার দেয়া হচ্ছে।

মেলামঞ্চে পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে শামসুজ্জামান খান বলেন, বিচারকম-লীর সিদ্ধান্ত নিয়ে একাডেমীর কার্যনির্বাহী কমিটি পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করেছে।

এবার নাটক, ভ্রমণ ও আত্মজীবনী বিভাগে কাউকে পুরস্কার দেয়া হচ্ছে না।

আগামী ২৪ ফেব্রুয়ারি বিজয়ীদের হাতে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের প্রতিটি অর্থমূল্য এক লাখ টাকা করে। এছাড়াও তাদেরকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।