২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

জামালপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 11:24 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সোমবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন আওয়ামী লীগ নেতা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা মো. নুরুল ইসলাম।

মামলার বিবাদীরা হলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাসমত আলী ও একজন স্টাফ রিপোর্টার।

বাদী নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ‘যুদ্ধাপরাধী নুরু মাওলানা গণজাগরণ মঞ্চের নেতা’ শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় এক খবরে তাকে রাজাকার ও যুদ্ধাপরাধী উল্লেখ করে মানহানিকর মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নাই।

বাদীর আইনজীবী বাকী বিল্লাহ বলেন, বিচারক আলমগীর হোসেন মামলাটি আমলে নিয়ে সরিষাবাড়ি থানাকে তদন্ত করে আগামী ১৪ মার্চ আদালতে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।