২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ইয়াবাসহ কনস্টেবল আটক

মুন্সীগঞ্জের গজারিয়া থানার এক কনস্টেবলসহ দুইজনকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 03:09 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

আটক অপরজন হলো মুন্সিগঞ্জ পৌরসভার সার্ভেয়ার ফরিদ।

বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জের র‌্যাব ১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির একটি দল মুন্সীগঞ্জে অভিযান চালায়।

র‌্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির এএসপি রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ পৌর এলাকায় অবস্থিত পৌরসভার সার্ভেয়ার ফরিদের কক্ষে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা উদ্ধার করে।

এ সময় ওই কক্ষে থাকা সার্ভেয়ার ফরিদ এবং গজারিয়া থানার কনস্টেবল সেলিম মিয়াকে আটক করেন তারা।

তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, পৌরসভার সার্ভেয়ারের একটি কক্ষ থেকে র‌্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সেখানে কনস্টেবল সেলিম কেন গিয়েছিল তা খতিয়ে দেখা হবে এবং এই ঘটনায় তার কোন সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।