২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার ফতুল্লার পাগলা পশ্চিম রসুলপুর এলাকায় পারিবারিক কলহের জেরে খুন হয় ঝর্ণা আক্তার ও তার দেড় মাস বয়সী মেয়ে।

এ ঘটনায় রাতেই ঝর্ণার বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে জামাতা সাদেকুরের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মা ও মেয়েকে হত্যার পর থেকেই সাদেকুর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।