২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণকারী বাবার কারাদণ্ড

মেয়েকে ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 10:33 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

দণ্ডিত রহিম বাদশা দেলদুয়ার উপজেলার সানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা দিলে ব্যর্থ হলে তাকে আরো তিন বছর কারাভোগ করতে হবে।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবদুল মজিদ বৃহস্পতিবার রহিমের বিরুদ্ধে এই রায় দেয়।

আদালতের বিশেষ পিপি খোরশেদ আলম সাংবাদিকদের জানান, রহিম বাদশা ২০১০ সালের ১৪ অক্টোবর তার স্ত্রীর অনুপস্থিতিতে মেয়েকে ধর্ষণ করে।

পরদিন স্ত্রী বাদি হয়ে রহিমের বিরুদ্ধে মামলা করেন।