২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একুশে বইমেলা শুরু

চট্টগ্রামে দশদিনের একুশে বইমেলা শুরু হয়েছে বুধবার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) আয়োজনে নগরীর মুসলিম হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন  সিসিসি মেয়র এম মনজুর আলম।

এসময় করপোরেশনের প্রধান নির্র্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগমও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, পাকিস্তান আমলে শোষণের বিরুদ্ধে যে রাজনৈতিক অস্থিরতার ঝড় উঠে, তার প্রথম প্রতিফলন হল বায়ান্নর  ভাষা আন্দোলন। বাঙালির সেই স্বাধিকার আন্দোলনের চেতনা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিসিসি’র ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের অংশগ্রহণে একুশের বই মেলায় ২২টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বলাকা, মনন, নন্দন, লিটল ম্যাগ, কালধারা, মা, রানা, জোনায়েদ বই ঘর, শৈলী, আদিগন্ত, আবীর, শব্দ শিল্প, মামনি, বুক কালেকশান, অ্যাডর্ন, সাহিত্য বিচিত্রা, মাইজভান্ডারী।

এছাড়া সিসিসি পাবলিক লাইব্রেরির দুর্লভ প্রাচীন বই প্রদর্শিত হচ্ছে একটি স্টলে।

আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ বইমেলা চলবে। মেলায় প্রতিদিন বিকেলে একুশ মঞ্চে আলোচনা সভা, আবৃত্তি, গান, নাটক, কবিগান ইত্যাদির আয়োজন থাকছে।