২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শিবিরের ভাঙচুর চেষ্টা, আটক ১৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বুধবার মহাসড়ক অবরোধ করে ভাঙচুরের চেষ্টা পণ্ড করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 12:22 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বৈরাগীগঞ্জে রংপুর-বগুড়া মহাসড়কে এ অবরোধকালে ১৩ শিবিরকর্মীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা দেড়টার দিকে জামায়াত শিবিরের কর্মীরা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। বাধা দিলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এদিকে নগরীর ভাঙ্গা মসজিদের সামনে জামায়াত-শিবির মিছিল বের করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে জামায়াত শিবিরের কর্মীরা। পরে পুলিশ তাদের হটিয়ে দেয়।

এখান থেকে শিবিরের এক কর্মীকে আটক করা হয় বলে তিনি জানান।

আটকদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও জানমালের ক্ষতি সাধনের চেষ্টার অভিযোগে দুইটি মামলা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।