২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ শিশু সাংবাদিকের পরিচিতি অনুষ্ঠান

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরায় নির্বাচিত দশ শিশু সাংবাদিক জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকালে এ উপলক্ষে একটি পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদার শিশু সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।

শিশু সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে নিজ নিজ পরিচয় তুলে ধরে।

দশ শিশু সাংবাদিক হল নাইনা নওমি মেধা, তাশরিফ সায়হান, সাজিদুর রহমান, রুমানা রশিদ, ইমরুস আধীর, শিরিনা আক্তার, দিপু ঘোষ, মেহেদী হাসান, আল-আমিন ইসলাম, জান্নাতুল ইসলাম।

অনুষ্ঠানে শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লস্কর তাজুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ হামিম হাসান।

সোমবার এই দশ শিশু সাংবাদিক নির্বাচন সম্পন্ন হয়।