জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতি ও রোববারের মাস্টার্স পরীক্ষা স্থগিত
অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2০১০ সালের মাস্টার্স প্রথমবর্বের বৃহস্পতি ও রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত এ পরীক্ষা আগামী ১২ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া অন্য পরীক্ষার সময় ও সূচি অপরবর্তিত থাকবে।
