২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় শিবিরের সঙ্গে ছাত্রলীগ-পুলিশের সংঘর্ষ

ভোলায় জামাত-শিবিরের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 05:59 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। মঙ্গলবার বিকালে শহরের খলিফাপট্টি জামে মসজিদ থেকে বের হয়ে জামাত-শিবির মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দিলে জামাত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়।

ওই সময় ছাত্রলীগ কর্মীরা মিছিল নিয়ে একই স্থানে পৌঁছলে জামাত-শিবির কর্মীদের সঙ্গে ছাত্রলীগ আর পুলিশের ত্রিমুখী সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়।

এ সময় ছাত্রলীগ কর্মীরা ৭/৮ জন শিবির কর্মীকে মারধর করে । শহরের দোকান পাট বন্ধ হয়ে যায়। 

ভোলা থানার ওসি বেলায়েত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি এবং ১৩টি  টিয়ার শেল নিক্ষেপ করে। তিন জনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।