২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে বন্ধ থাকবে দুই সেতু

দ্বিতীয় দফায় মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে আবারও যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। শনিবার থেকে টানা ছয় দিন সেতুটি বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 08:04 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

মঙ্গলবার সচিবালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত এই দুটি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে।

“এই সময়ে যানবাহনগুলোকে বিকল্প সেতু ব্যবহার করতে হবে। এতে সাময়িকভাবে কিছু কষ্ট হবে।”

তৃতীয় পর্যায়ের মেরামত কাজের জন্য পরে সুবিধাজনক সময়ে আরো ছয় দিনের জন্য এই সেতু দুটিতে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলে জানান কাদের।

মেরামতকাজের জন্য এর আগে গত ৪ জানুয়ারি সকাল ছয়টা থেকে টানা ৯৬ ঘণ্টা এই দুই সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।

এর আগে মন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) নব নির্বাচিত পরিচালনা পর্ষদের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।