দুই প্রসিকিউটর নিয়োগের পর স্থগিত
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য দুই জন প্রসিকিউটর নিয়োগের আদেশ জারির পর তা স্থগিত করা হয়েছে।
এর দুই ঘণ্টার মাথায় সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, অনিবার্য কারণে দুই প্রসিকিউটর নিয়োগের আদেশ স্থগিত করা হয়েছে।
২০১০ সালের ২৫ মার্চ দুজন প্রসিকিউটর নিয়ে যাত্রা শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর বিচার দ্রুত সম্পন্ন করতে চালু করা হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল। কয়েক দফায় নিয়োগ দেয়া হয় আরো আরো ২১ জন প্রসিকিউটর।
