২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নানের ভাই আনিস আটক

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে মুফতি হান্নানের ছোট ভাই আনিসুর রহমানকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 05:15 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

সোমবার গভীর রাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে আনিসকে (৪০) আটক করা হয়  বলে কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত ১টার দিকে গোলচত্বর এলাকায় ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়।

২১ অগাস্ট গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে মুফতি হান্নানের বিচার চলছে।

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা।

সম্প্রতি জামায়াতে ইসলামীর হরতালে ভাংচুর ও নাশকতার  সঙ্গে আনিসের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি লতিফ। 

এর আগে সোমবার সকালে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম হোসাইন সাঈদীসহ চারজনকে আটক করে পুলিশ।