২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ১০ হাজার টেলিফোন বিকল

কারিগরি ত্রুটিতে রাজধানীর উত্তরার ৯ হাজার ৮৩০টি টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

রোববার সকাল থেকে ওই সংযোগগুলো বিকল হয় বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড।

রোববার বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা এনইসি এক্সচেঞ্জে কারিগরি ক্রটির কারণে ৮৯১ ও  ৮৯২ ডিজিট দিয়ে শুরু ৯ হাজার ৮৩০টি টেলিফোন সংযোগ বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামতে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

বিকল টেলিফোনগুলো যে কোনো মুহূর্তে আবার সচল হয়ে যাবে বলে জানিয়েছে বিটিসিএল।