২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলের কলরেট ২৫ পয়সার দাবিতে সমাবেশ

সব মোবাইল ফোনের কলরেট ২৫ পয়সা করার দাবিতে রাজধানীতে সমাবেশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির মাজার সংলগ্ন সড়কে এই সমাবেশে কলরেট ২৫ পয়সা করাসহ ছয়টি দাবি তুলে ধরা হয়।

সেগুলোর মধ্যে বিটিসিএলের ল্যান্ড ফোন লাইন রেন্ট ২৫ টাকা করা ছাড়াও ভিওআইপির মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা উদ্ধারে পদক্ষেপ গ্রহণের দাবি রয়েছে।

বেসরকারী সংস্থা সিটিজেন্স রাইটস মুভমেন্টস, গ্রীন ক্লাব অব বাংলাদেশ ও ইনিসিয়েটিভ ফর পিস এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অন্যদের মধ্যে তুষার রেহমান, আশীষ কুমার দে, সোহানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।