২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে গ্রামীণফোনের প্রকৌশলীসহ ২ জন অপহরণ

রাঙামাটির কতুকছড়ি বাজার থেকে গ্রামীণফোনের এক প্রকৌশলীকে তার গাড়িচালকসহ অপহরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 06:16 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

শুক্রবার বিকালে টাওয়ারের নির্মাণকাজ পরিদর্শনে গেলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে প্রকৌশলী মোফাজ্জল হোসেন মুছা ও চালক শামসু উদ্দীনকে অপহরণ করে।

রাঙামাটির কোতয়ালী থানার ওসি সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে বড় মহাপ্রুম উচ্চবিদ্যালয় গেইট থেকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের বহনকারি মাইক্রোবাসটি উদ্ধার করেছে।

ওসি আরো বলেন, বিকাল ৫টার দিকে অপহরণের ঘটনা ঘটলেও তারা দুই ঘণ্টা পর খবর পান। সন্ধ্যার পর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।