বাগেরহাটে ১০ শিশু সাংবাদিক নির্বাচিত
ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাগেরহাটে ১০ শিশু সাংবাদিক নির্বাচন সম্পন্ন করেছে।
শুক্রবার বিকালে শহরের সেচ্ছাসেবী সংগঠন আস বাংলাদেশ’র মিলনায়তনে নির্বাচিতদের সনদ প্রদান করেন জেলা প্রশাসক মু. শুকুর আলী ও অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কান্তি রায়।
নির্বাচিতরা হল ফারিয়া খন্দকার, শেখ মেহেদী সাকিব, সানজিদা নাহার কথা, দোলা আক্তার, সাবিহা খন্দকার, বৈশাখী কর্মকার, মেহেদী হাসান, সৌরভ সোমাদ্দার, মো. নাহিদুল ইসলাম ও সুমন বিশ্বাস।
এরইমধ্যে নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও খুলনায় নির্বাচন সম্পন্ন হয়েছে।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটো। অনুষ্ঠান পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি অলীপ ঘটক।
বৃহস্পতিবার বাগেরহাট সরকারি মহিলা কলেজে ইচ্ছুক শিশুরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেয়।
ওইদিনই শিশু সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালাও অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শিশু সাংবাদিক সেবা কার্যক্রম চালুর জন্য দেশের ২০টি জেলায় শিশু সাংবাদিক নির্বাচন চলছে।
