২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দে হিযবুত তাওহীদ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে শুক্রবার হিযবুত তাওহীদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 02:47 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

গ্রেপ্তার ইব্রাহীম পাঠানের বাড়ি চট্টগ্রামে বলে পুলিশকে জানিয়েছেন।

তার কাছ থেকে বিপুল সংখ্যক জেহাদি বই ও লিফলেট

উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ইব্রাহীম দীর্ঘদিন ধরে দৌলতদিয়া এলাকায় জেহাদি বই, লিফলেট বিক্রি ও বিতরণ করে আসছেন।

এ ব্যাপারে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়েছে।