২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ হয়ে রোববার ফিরছেন ওরা

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ২০ বাংলাদেশির লাশ আগামী রোববার থেকে দেশে আসা শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, “আটজনের মরদেহ নিয়ে শনিবারের ফ্লাইটটি আরব আমিরাত থেকে রওনা হয়ে রোববার সকালে চট্টগ্রামে পৌঁছবে।”

Image
আমিরাতে এই বাসটি দুর্ঘটনায় পড়লে নিহত হন অন্তত ১৬ বাংলাদেশি।

আমিরাতে এই বাসটি দুর্ঘটনায় পড়লে নিহত হন অন্তত ১৬ বাংলাদেশি।

মঙ্গলবার আরেকটি ফ্লাইটে আটজনের মরদেহ আসবে ঢাকায়। বাকিদের মরদেহ নিয়ে শেষ ফ্লাইটটি বুধবার সকালে সিলেটে পৌঁছবে।

খন্দকার মোশাররফ বলেন, নিহতদের প্রত্যেক পরিবারকে সরকার পরিবহন ও দাফন বাবদ ৩৫ হাজার টাকা দেবে। ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক পরিবারকে আরো দুই লাখ টাকা দেয়া হবে।

তিনি জানান, নিহতরা বৈধভাবে আমিরাতে যাওয়ায় প্রত্যেকের পরিবার ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ পাবে।

আগামী ৬  থেকে ১২ মাসের  মধ্যে ক্ষতিপূরণের অর্থ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। 

সোমবার সকালে আমিরাতের আল আইন শহরে বালিভর্তি ট্রাক ও শ্রমিকদের বহনকারী বাসের সংঘর্ষে ২০ বাংলাদেশিসহ ২২ জন নিহত হন।

পুরনো খবর:

আমিরাতে নিহতদের ২০ জনই বাংলাদেশি