২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি সংসদীয় কমিটি পুনর্গঠন

পররাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 05:43 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর এবারই প্রথম এই মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিরও সভাপতি পদে একজন নারী এসেছেন।

জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধান হুইপ আব্দুস শহীদের প্রস্তাবে এই তিনটি কমিটি পুনর্গঠন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন আবুল হাসান মাহমুদ আলী।

তিনি মন্ত্রী হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নিলুফার জাফর উল্যাহকে।

এই কমিটিতে নতুন করে সদস্য হয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সদস্য এবং মহিলা ও শিশু প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী এবং সরকারদলীয় সংসদ সদস্য নসরুল হামিদ বিপু।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন হাসানুল হক ইনু।

তিনি মন্ত্রী হওয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে আব্দুস সাত্তারকে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন আখতারুজ্জামান বাবু।

তার মৃত্যুতে এই কমিটির সভাপতি হয়েছেন বীরেণ শিকদার।