২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জামায়াত-শিবিরের ২০০ আসামি

হরতালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় বগুড়ায় দুটি মামলায় জামায়াত-শিবিরের ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 01:17 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মঙ্গলবার গভীর রাতে সদর ও শাজাহানপুর থানায় পুলিশ মামলা দুটি দায়ের করে।

বুধবার এদের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম বলেন, শাজাহানপুর থানার মামলায় জেলা (দক্ষিণ) শিবিরের সভাপতি আল আমিন ও শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম বলেন, মঙ্গলবার হরতাল চলাকালে পুলিশের ওপর এ হামলা চালায় জামায়াত ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।