২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় বুধবার সকালে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূবৃর্ত্তরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 10:16 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

তালা-জাতপুর সড়কের আগোলঝাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ।

তালা থানার ওসি মো. রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের কোনো এক সময় হত্যা করে ওই যুবককের লাশ রাস্তায় ফেলে দেয়। তার মাথা ও মুখে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে।

প্যান্ট, শার্ট, জ্যাকেট পরা নিহতের সঙ্গে থাকা খুলনার ডুমুরিয়া থানায় দায়ের করা একটি মাদক মামলার কপি পাওয়া গেছে। এতে খুলনা আদালতে কর্মরত সরোয়ার নামের এক মুহুরির মোবাইল নম্বর লেখা রয়েছে।