২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ দিন পর সচল ভোমরা স্থলবন্দর

ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট ও কার্গো অ্যাসোসিয়েশনের ধর্মঘট প্রত্যাহারের পর বুধবার থেকে সচল হয়েছে ভোমরা স্থলবন্দর।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 10:09 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভারতের বশিরহাটের মহকুমা শাসকের অফিসে দুপক্ষের এক বৈঠক শেষে ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ ও কার্গো অ্যাসোসিয়েশন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। সকাল থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

ঘোজাডাঙ্গায় একটি সেতু দিয়ে পণ্যবাহী ১০ চাকার ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে ধর্মঘট চলছিল।

সেতুর উপর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচলের অনুমতি দেয়ায় বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।