বোমাং রাজা ক্য সাইন প্রু আর নেই
বান্দরবানে ষোড়শ বোমাং রাজা ক্য সাইন প্রু আর নেই। তার বয়স হয়েছিলো ৮০ বছর।
রাজা ক্য সাইন প্রু
রাজা হওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় তার মৃত্যুতে বান্দরবানে নেমে এসেছে শোকের ছায়া।
বান্দরবানের সার্কেল চিফ ক্য সাইন প্রু স্ত্রী, পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
২০১২ সালের ১৯ সেপ্টেম্বরে ঘোষণার পর ২০ নভেম্বর রাজা হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হয় ক্য সাইন প্রুর। এরপর ৩ জানুয়ারি তিনি খাজনা আদায়ের অনুষ্ঠান রাজপূণ্যাহ মেলার আয়োজন করেন।
ডনাইপ্রু নেলী জানান, প্রয়াত রাজার ছোট ভাই রাজকুমার উচপ্রু হবেন বোমাং সার্কেলের সপ্তদশ রাজা ।
রাজার মৃত্যুতে পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ও জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।
