রাবিতে পুলিশের ওপর শিবিরের হামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশের ওপর ইসলামী ছাত্র শিবিরের হামলায় এক পুলিশ আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এ হামলার ঘটনা ঘটে।
মতিহার থানার ওসি আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুদ্ধাপরাধের মামলয় জামায়াত ইসলামী নেতা কাদের মোল্লার রায় ঘোষণার পর শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকে জড়ো হয়। পরে তারা ‘নারায়ে তকবির’ স্লোগান দিয়ে একটি অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুর করে।
এ সময় কাজলা ফটকে দায়িত্বরত পুলিশ তাদের ভাঙচুর করতে নিক্ষেপ করলে তারা পুলিশের দিকে বেশ কয়েকটি হাতবোমা ছুড়ে মারে।
এতে মোহাম্মদ আলী নামের এক পুলিশ আহত হয়েছে।
