এসআই নিহতের ঘটনায় মুন্সীগঞ্জে মামলা
ট্রান্সফর্মারদের চোরদের হামলায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরিফুল ইসলামের (৩৮) মৃত্যুর ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়ার থানায় মামলা করা হয়েছে।
সোমবার মধ্যরাতে দায়ের করা এ মামলায় গুলিবিদ্ধ আব্দুল মতিন শিপনসহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান গজারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন।
রোববার ভোর রাতে বিদ্যুতের ট্রান্সফর্মার চোর ধরতে গোয়েন্দা পুলিশের একটি দল গজারিয়ার জামালদি এলাকায় ব্যারিকেড দিলে চোরদের হামলায় উপ-পরিদর্শক শরিফুল ইসলাম (৩৮) গুরুতর আহত হন।
ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ‘চোর দলের’সদস্য শিপনকে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
