ন’গঞ্জে পোশাক শ্রমিক খুন
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সোমবার এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সকালে কাঁচপুর সেতুর ঢাল থেকে দেলোয়ার হোসেনের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।
দেলোয়ারের বাড়ি পটুয়াখালীতে। কাঁচপুরে একটি মেসে ভাড়া থাকতেন। তিনি স্কয়ার গার্মেন্টসে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রোববার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ কাঁচপুর সেতুর ঢালে ফেলে গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।
