পাবনায় অস্ত্রসহ দুই ‘চরমপন্থী’ গ্রেপ্তার
পাবনার সাঁথিয়া উপজেলায় সোমবার অস্ত্রসহ দুই ‘চরমপন্থীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
কাশিয়াবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তাররা হলেন নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা শাহীন হোসেন (৪০) ও তার ছোট ভাই আসলাম হোসেন (৩৫)।
তারা কাশিয়াবাড়ি গ্রামের প্রয়াত খোরশেদ আলীর ছেলে।
সাঁথিয়া থানার ওসি একরামুল হক সরকার বলেন, অস্ত্রসহ দুই ভাই নিজ বাড়িতে এসেছেন সংবাদ পেয়ে সকাল ৯টায় অভিযান চালানো হয়।
“এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়,” বলেন ওসি।
দুই ভাইয়ের বিরুদ্ধে সাঁথিয়া থানায় হত্যাসহ অন্তত এক ডজন করে মামলা রয়েছে বলেও তিনি জানান।
