২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নোয়াখালীর চাটখিলে স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 04:46 AM

Updated : 25 Apr 2022, 06:20 PM

পুলিশ জানায়, নিহত নূর মোহাম্মদ মিলন (৪০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সদস্য এবং স্থানীয় বানসা বাজার কমিটির সভাপতি ছিলেন।

বানসা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিলন স্থানীয়দের কাছে ডাক্তার মিলন নামে পরিচিত। বাজারে তার ওষুধ ও কাপড়ের দোকান রয়েছে।

স্থানীয় বাসিন্দা আনিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ৯টার দিকে বনসা বাজারের উত্তর পাশের রাস্তার কাছে গুলিবিদ্ধ অবস্থায় মিলনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাজারে নিয়ে আসেন এক অটোরিকশা যাত্রী। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি মোস্তফা কামাল জানান, ময়নাতদন্তের জন্য মিলনের মৃতদেহ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

মিলন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাতে বানসা বাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি।