বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় বাসের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিহত রোকেয়া বেগম (৫০) কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার চর পাড়া গ্রামের আমির হোসেনের স্ত্রী। আহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে।
রোববার বিকালে সাতকানিয়া উপজেলার ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রামমুখী এস আলম বাসের সঙ্গে কক্সবাজারমুখী হানিফ এন্টারপ্রাইজ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক), পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. শওকাত আলী বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান, গুরুতর আহত অবস্থায় রোকেয়া বেগম (৫০), তার স্বামী আমির হোসেন (৬৫), মো. সাইফুদ্দিন (৩৫) ও অজ্ঞাত এক ব্যাক্তিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
