২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনিতে নারী নিহত:  আরো ১ আসামি গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে গণপিটুনিতে প্রতিবন্ধী নারী হত্যা মামলার আরো এক আসামি গ্রেপ্তার হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শনিবার সকালে উপজেলার সিনাবহ এলাকার রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্টে অভিযান চালিয়ে ওয়াসিমকে (২৫) পুলিশ গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক জানান, গত ১৯ ডিসেম্বর দুপুরে সিনাবহ এলাকায় ছেলেধরা সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে বুদ্ধি প্রতিবন্ধী মর্জিনা নিহত হন। পরে পুলিশ বাদি হয়ে অজ্ঞাতপরিচয় ৫শ’জনকে আসামি করে মামলা করে।

মৌচাক ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, এর আগে ভিডিও ফুটেজ দেখে ২৫ জানুয়ারি সিনাবহ এলাকা থেকে মিরাজ আলী (৩৫) ও হিটলার (৪০) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।