মাগুরায় অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
মাগুড়ার মহম্মদপুর উপজেলায় শনিবার অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দু’টি ঘর ভস্মীভূত হয়।
মৃত শাহীন শেখ (৪) নাওভাঙ্গা গ্রামের আব্দুল শেখের ছেলে।
মহম্মদপুর থানার ওসি ছগির মিয়া বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় রাজাপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে আব্দুল শেখের ঘরে আগুন লাগে।
শিশু শাহীন শেখের হাতের কেরোসিনের হারিকেন থেকে আগুনের সুত্রপাত হয় বলে পরিবারের লোকজন জানিয়েছে।
