আসামি ধরতে গিয়ে আহত আনসার সদস্যের মৃত্যু
আসামি ধরতে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত এক আনসার সদস্য মারা গেছেন।
নিহতের নাম কাজী এনায়েত হোসেন (৪২)। তিনি যাত্রাবাড়ী খানায় কর্মরত ছিলেন।
যাত্রাবাড়ী থানার উপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, ২১ জানুয়ারি রাতে আশা সিএনজ স্টেশনের কাছে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত হন এনায়েত।
এনায়েতকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নেয়া হয় রেনেসাঁ হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সহদেব রাজবংশী জানান, আনসার সদস্যের মাথার আঘাত গুরুতর ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে শুক্রবার রাতে তিনি মারা যান।
এসআই এমরানুল জানান, এনায়েত ১৯৯৫ সালে চাকরিতে যোগদান করলেও ২০০৮ সালে তার চাকরি স্থায়ী হয়।
নিহতের বাড়ি ফরিদপুরের নগরকান্দার বায়েরচরে।
