ভোলায় জামায়াত-শিবিরের ১০ কর্মী গ্রেপ্তার
গোপন বৈঠককালে ভোলার লালমোহনে জামায়াত-শিবিরের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- জামায়াত কর্মী আফজাল হোসেন (২৮) ও ঈমাম হোসেন (২৬)। শিবির কর্মীরা হলেন- সিহাব, আজাদ, মেহেদী, হযরত আলী, কামরুল হাসান, রেদোয়ান ও ইয়াকুব শরীফ।
শুক্রবার রাত ৮টার দিকে লালমোহন উপজেলার লঞ্চঘাট এলাকার হক সুপার মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
লালমোহন থানার ওসি মিজানুর রহমান জানান, লঞ্চঘাট এলাকার একটি মার্কেটে জামায়াত-শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে সংবাদ পেয়ে পুলিশের একটি দল অভিযান চারিয়ে হক সুপার মার্কেটের একটি কক্ষ থেকে ২ জামায়াত ও ৮ শিবির কর্মীকে গ্রেপ্তার করে।
জামায়াত-শিবির কর্মীরা গোপন বৈঠক করে নাশকতামূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করছিলো বলে জানান ওসি।
