২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় নিজ বাসায়  মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শুক্রবার দুপুরে বাবা বজলুর রশিদ (৪০) ও মেয়ে বর্ণালীর (৭) লাশ উদ্ধার করে পুলিশ।

উত্তরা বিভাগের পুলিশের উপ-কমিশনার (ডিসি) নিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়ে বর্ণালীকে শ্বাসরোধ করে হত্যার পর বাবা রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

তিনি বলেন, সকালে বজলুর রশিদের স্ত্রী রিনা বেগম বড় মেয়ে স্বর্ণালীকে নিয়ে কোচিংয়ে যান। দুপুরে বাসায় ফিরে মেঝেতে মেয়ের ও স্বামীর ঝুলন্ত দেখে চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশের উপ-কমিশনার অারো জানান, বর্ণালীর গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার ধারণা, বাবা প্রথমে ছুরিকাঘাতে মেয়েকে হত্যা করতে চেয়েছিল। না পেরে তাকে শ্বাসরোধ করে খুন করে।

বজলুর রশিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুই বছর ধরে তিনি বেকার। তাই হতাশাগ্রস্ত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে এই পুলিশ কর্মকর্তার ধারণা।

বজলুর রশিদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে।