২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বাস খাদে, আহত ২২

বরগুনা সদরে একটি বাস খাদে পড়ে অন্তত ২২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 01:34 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার দুপুর ১২টায় উপজেলার বরগুনা-নিশানবাড়িয়া সড়কে হেউলিবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ১৫ জনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু সাংবাদিকদের জানান, নিশানবাড়িয়া থেকে ফাহিম-১ নামের একটি বাস বরগুনার দিকে আসছিল। পথে হেউলিবুনিয়া এলাকায় ভাঙ্গা রাস্তার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

বরগুনা থানার ওসি শীলমনি চাকমা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কেউ অভিযোগ বা মামলা দেয়নি।