আরো ৬১ প্রার্থী দিলেন এরশাদ
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আরো ৬১ জন প্রার্থীকে দলীয়ভাবে মনোনীত করেছে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এ নিয়ে ৯৩ জনকে মনোনয়ন দিলেন।
মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গতবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থেকে নির্বাচন করে জাতীয় পার্টি। তবে এবার আলাদাভাবে নির্বাচনের ঘোষণা রয়েছে এরশাদের।
মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এরশাদ এখনো না দিলেও প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছেন। সোমবার প্রথম আনুষ্ঠানিকভাবে ৩২ প্রার্থীর নাম জানানো পরের দিনই আরো ৬১ প্রার্থীর নাম ঘোষণা করলেন দলের চেয়ারম্যান।
দ্বিতীয় দফায় মনোনীতদের মধ্যে নাসিম ওসমান, এম এ তালহা এবং হাফিজ উদ্দিন আহমেদ সংসদ সদস্য এবং সামছুল হক তালুকদার ও মো. ইলিয়াস উদ্দিন উপজেলা চেয়ারম্যান।
এছাড়া দ্বিতীয় দফার মনোনীতদের মধ্যে সাবেক চার সংসদ সদস্যও রয়েছেন।
মনোনীতরা হলেন- হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), কাজী মো. আবুল কাশেম রিপন (জয়পুরহাট-১), মো. তিতাস (জয়পুরহাট-২), শরিফুল ইসলাম জিন্নাহ (বগুড়া-২), তোফাজ্জল হোসেন (নওগা-২), মুজিবুর রহমান সেন্টু (নাটোর-২), আবুল কাশেম সরকার (নাটোর-৩), কোরবান আলী (কুষ্টিয়া-১), জহিরুল ইসলাম (যশোর-৪), মেজর (অব.) আশরাফুল আলম (নড়াইল-১), আব্দুর রাজ্জাক খান (পটুয়াখালী-৪), সিদ্দিকুর রহমান (ভোলা-২), মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১), সামছুল হক তালুকদার (টাঙ্গাইল-২), জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল-৭), এম এ সাত্তার (জামালপুর-১), মো. ইলিয়াস উদ্দিন (শেরপুর-১), এম এ হান্নান (ময়মনসিংহ-৭), ফকরুল ইমাম (ময়মনসিংহ-৮), ফকির আশরাফ (নেত্রকোনা-১), এম হাবিবুল্লাহ (মানিকগঞ্জ-৩), শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম (মুন্সিগঞ্জ-২), কলিমুল্লাহ (মুন্সিগঞ্জ-৩), খান মো. ইসরাফিল খোকন (ঢাকা-২০), সৈয়দ আবু হোসেন বাবলা (ঢাকা-৪), সাইফুদ্দিন আহম্মেদ মিলন (ঢাকা-৭), জহিরুল আলম রুবেল (ঢাকা-৮)।
এছাড়া কাজী ফিরোজ রশিদ (ঢাকা-১২), মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা-১৪), বাহাউদ্দিন বাবুল (ঢাকা-১৮), নুরুল ইসলাম এমএ (গাজীপুর-৫), আলমগীর শিকদার লোটন (নারায়নগঞ্জ-২), মৌসুমী আক্তার (নারায়গঞ্জ-৩), নাসিম ওসমান (নারায়নগঞ্জ-৫), ইঞ্জিনিয়ার এম এ সাত্তার (নরসিংদী-৫), দেওয়ান জয়নাল আবেদিন (সুনামগঞ্জ-৪), ইকবাল হোসেন রাজু (কুমিল্লা-৪), অধ্যাপক নুরুল ইসলাম মিলন (কুমিল্লা-৭), শহিদুল ইসলাম (চাঁদপুর-১), রিন্টু আনোয়ার (ফেনী-৩), সালাউদ্দিন আহমেদ (নোয়াখালী-৩), মোবারক হোসেন আজাদ (নোয়াখালী-৪), মোর্শেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম-৯), কবির আহমেদ সওদাগার (কক্সবাজার-৪), আবুল হোসেন (রাজশাহী-১), আবু হেনা মো. মোস্তফা কামাল (রাজশাহী-৪), অধ্যাপিকা রওশনারা বেগম শিখা (রাজশাহী-৬), এম এ তালহা (নাটোর-১), মকবুল হোসেন সেন্টু (পাবনা-২), মো. হারুন অর রশিদ (ঝিনাইদহ-২), ইয়াহ্হিয়া চৌধুরী (সিলেট-২), তাজ রহমান (সিলেট-৪), ইমরান হোসেন (চাঁদপুর-২), আবুল হোসেন (খুলনা-২), আব্দুল গাফ্ফার বিশ্বাস (খুলনা-৩), মোল্লা মুজিবুর রহমান (খুলনা-৫), সরদার শাহজাহান (পাবনা-১), মো. হায়দার আলী (পাবনা-৪), আমিনুল ইসলাম ঝন্টু (সিরাজগঞ্জ-২) এবং ক্য শৈ অং (পার্বত্য বান্দরবান) মনোনীত করা হয়েছে।
সোমবার ঘোষিত ৩২ প্রার্থীর মধ্যে দুটি সংশোধনী আনা হয়েছে। হাসান সিরাজ সুজাকে মাগুরা-২ আসনের পরিবর্তে মাগুরা-১ আসনে এবং শহিদুল ইসলামকে চাঁদপুর-২ এর পরিবর্তে চাঁদপুর-১ আসনে মনোনীত করা হয়েছে।
রংপুর বিভাগসহ বাকি আসনের প্রার্থীদের নাম সাংগঠনিক প্রতিবেদনের ভিত্তিতে পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
