২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলের ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে জখম

ছাত্রলীগের রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতিতে ছাত্রাবাসে তার কক্ষেই কুপিয়েছে দুর্বৃত্তরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

আহত রেজানুর রহমান মিরাজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ওপর হামলার পর কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। 

কলেজ ছাত্রলীগের সহসভাপতি রিজু আহম্মেদ বিপ্লব জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিন মুখোশধারী মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডা. পিন্নু ছাত্রাবাসে মিরাজের কক্ষেই (নম্বর ৪৬) তার বাম হাতে, আঙ্গুলে, বাম ঘাড়ে কোপানো হয়।”

কলেজ অধ্যক্ষ ডা. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা তদন্ত করে দেখছি।

ছাত্রলীগ নেতা রিজুর ধারণা, হামলাকারীরা জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট।

কোতোয়ালি থানার ওসি শাহাব্বুদ্দিন খলিফা বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিরাজের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. গোলাম মোস্তফা।