২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার চবি শিক্ষক বরখাস্ত

ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহযোগী অধ্যাপক চন্দন কুমার পোদ্দারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 11:05 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সোমবার উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বরখাস্তের এই নির্দেশ দেন বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক অধ্যাপক মো. সফিউল আলম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সত্যতা প্রমাণিত হলে ওই শিক্ষককে আজীবন বরখাস্ত করা হবে।

এদিকে চন্দন পোদ্দারের অপসারণ ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবারও মানববন্ধন করেছে এবং উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে।

গৃহকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় নগরীর লালখান বাজার এলাকার বাসা থেকে পরিসংখ্যান বিভাগের শিক্ষক চন্দন পোদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ।